দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে এক বছরের পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিম। তিনি বলেন, ভাইরাল হওয়া অংশগুলো দীর্ঘ সাক্ষাৎকার থেকে প্রেক্ষাপট বিচ্ছিন্ন করে প্রচার করা হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মুজাম্মিল জানান, যে সাক্ষাৎকারটি নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে, সেটি এক বছরেরও বেশি আগে ধারণ করা হয়েছিল। বর্তমানে যেসব অংশ ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পাদিত এবং মূল বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরে না।
তিনি লেখেন, ‘যে সাক্ষাৎকার নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং যেটিকে ভুলভাবে “নতুন দাবি” হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি এক বছরের বেশি আগে রেকর্ড করা হয়েছিল। একটি দীর্ঘ আলাপের ছোট ছোট অংশ প্রচার করা হচ্ছে। সম্পাদনার কারণে অনেক সময় প্রেক্ষাপট ও যে সম্মানের সঙ্গে বিষয়গুলো বলা হয়েছিল, তা হারিয়ে যায়।’

মুজাম্মিল আরও বলেন, অতীতের সম্পর্ক নিয়ে তিনি সব সময় সম্মানজনক ভাষায় কথা বলেছেন এবং এখনো সেই অবস্থানেই আছেন।
তার ভাষায়, ‘আমি সব সময় আমার অতীতের মানুষদের সম্পর্কে সম্মান রেখেই কথা বলার চেষ্টা করেছি। আমি চাই, আলোচনাটাও আমার কাজ ও ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকুক। আমি সৎভাবে কথা বলায় বিশ্বাস করি, তবে সেই সততা অবশ্যই সম্মানের সঙ্গে হওয়া উচিত।’
২০২৫ সালের জুনে সাংবাদিক সিদ্ধার্থ কাননের ইউটিউব অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন মুজাম্মিল ইব্রাহিম। বর্তমানে ভাইরাল হওয়া অংশে তিনি দাবি করেছিলেন, দীপিকাই প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং সম্পর্কটি শেষ করার সিদ্ধান্তও তিনি নিয়েছিলেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, বিচ্ছেদের জন্য তাঁর কোনো আফসোস নেই এবং দীপিকা তখন মডেল হলেও বর্তমানে সুপারস্টার। পাশাপাশি তিনি জানান, দীপিকার সাফল্যে তাঁর কোনো হিংসা নেই; বরং তিনি তাঁর সাফল্যে আনন্দিত।
এমএম/